শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চোখ’ ছবির কাজ করতে হয়েছে অনেক সীমাবদ্ধতার মধ্যে: বুবলী

ইমরুল শাহেদ: অবশেষে ‘চোখ’ ছবির প্রচারণায় যোগ দিয়েছেন নায়ক নিরব। তিনি বৃহস্পতিবার ফেসবুকের এক স্ট্যাটাসে লোকেশনসহ ৩৮টি সিনেমা হলের নাম উল্লেখ করে লিখেছেন, ‘চোখ’ আগামী কাল (শুক্রবার) থেকে....। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, দীর্ঘদিন পর বড় বাজেটের এই ছবিটি মুক্তি পেতে চলেছে। স্বভাবতই প্রযোজনা প্রতিষ্ঠান আশা করেছিল বুবলী এবং রোশানের মতো তাকেও ছবিটির প্রচারণায় পাওয়া যাবে। কিন্তু তারা নিরবকে পাচ্ছেন। ছবিটির পরিচালক আসিফ ইকবাল জুয়েল অভিযোগ করেন, ছবিটির গান ও টিজার রিলিজ হয়েছে।

তিনি শেয়ার দেননি। দিলে তার সঙ্গে যারা যুক্ত তারা অন্তত জানতে পারত ছবিটির বিষয়ে। পক্ষান্তরে নিরব বলেছিলেন, ‘আমাকে কি দরকার? বুবলী আর রোশান থাকলেইতো চলে।’ পরিচালক বলেন, তার এই ক্ষোভ কেন তারা এ ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। বুবলী ছবিটির প্রচারণায় যোগ দিয়ে বলেছেন, ‘চোখ’ ছবির কাজটা আমাদেরকে করতে হয়েছে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। কারণ কাজটা হয়েছে পুরো লকডাউনের মধ্যে। একটা আতংকের মধ্য দিয়ে কাজটা করতে হয়েছে। কারণ সময়টা ছিল অস্বাভাবিক। ছবিটির পরিচালকও নতুন- আসিফ ইকবাল জুয়েল ভাই। তিনিও চেষ্টা করেছেন ভালো কাজ করতে।

ছবিটা নিয়ে বেশি কথা বলব না। শুধু এটুকু বলব যে, ‘চোখ’ একটি ভালো গল্পের ছবি। দর্শকের খারাপ লাগবে না।’ ছবিটির অপর নায়ক রোশান নিজের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, ‘সিনেমা রিলিজ সাথে আবার শুট। আল্লাহ হেল্প মি। চোখ মুভি সিনেমা হলে গিয়ে দেখতে চাই আপনাদের সাথে।’ তিনি ছবিটির টিজারটিও শেয়ার করেছেন। এই ত্রয়ী কেন্দ্রিক ‘চোখ’ ছবিটি নির্মিত হলেও অনেকে মনে করছেন, এই ছবিটি দিয়েই সিদ্ধান্ত হবে নিরব ও বুবলী জুটি ভালো হবে নাকি বুবলী-রোশানকে দর্শক বেশি পছন্দ করবে। তবে নিরব ও বুবলীর আরেক ছবি ‘ক্যাসিনো’র ভাগ্যও কিছুটা এই ছবিটির সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িত।

 

 

  • সর্বশেষ