শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ঢাকনা ছাড়া ম্যানহোল, মানুষ ডুবে ডুবে মরছে: মান্না

শিমুল মাহমুদ : [২] চট্টগ্রামে ম্যানহোলে পড়ে একজন ছাত্রীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আসলে বাংলাদেশ নিজেই একটা ঢাকনাছাড়া ম্যানহোল, বাংলাদেশের কোনো ঢাকনা নাই, শুধু ম্যানহোল আছে। মানুষ ডুবে ডুবে মরছে।’

[৩] বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘প্রতিবাদী অবস্থান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] মান্না বলেন, ‘১৮ মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই ১৮ মাসের বেতন নিয়েছেন কেন? এখন সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে, তাহলে বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছেন না কেন?

[৫] নিজের মোটর সাইকেলে এক বাইক চালকের আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শহরে যতো ট্যাক্সি চলে, সেই ট্যাক্সিগুলোর পার্কিং করার কোনো ব্যবস্থা করা হয় নাই। সেই পরিস্থিতি এই বাইক চালক বাড্ডায় একটা ইউটার্ন নিয়েছেন। ইউটার্নে কোনো ভুল ছিল?

[৬] মান্না বলেন, সবচাইতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার পরে। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে এবং ১৮ ঘণ্টা তাকে পুলিশের কাছে রাখা হয়েছে। আমি জানতে চাই, এই ১৮ ঘণ্টা পুলিশ তার কাছে কী জানতে চেয়েছে?

  • সর্বশেষ