শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড

ডেস্ক নিউজ: ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে ম্যাক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারে সহযোগিতা ও ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম মোহাম্মদ মিলন হোসেন (৪১)। তিনি ম্যাক্সিকোর তপাচুলায় থাকতেন। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ২০১৭ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত টাকার বিনিময়ে বাংলাদেশিদের তিনি যুক্তরাষ্ট্রের সীমান্তে পারাপারের জন্য পৌঁছে দিতেন। যুগান্তর অনলাইন

মিলন হোসেন তপাচুলায় একটি হোটেলের ব্যবস্থা করেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্রপ্রত্যাশীদের রাখা হত।তারপর তপাচুলা থেকে মন্টেরিতে যাওয়ার প্লেনের টিকিট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতেন। মন্টেরি থেকে মিলন হোসেনের সহযোগী মোক্তার তাদেরকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়