শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

এ এইচ সবুজ: [২] গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকা থেকে চার (৪) হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৩৯) ও মোঃ হৃদয় (২২) নামে ২ যুবককে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোগরখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

[৪] পুলিশের অভিযানে আটককৃত নূর মোহাম্মদ কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব রঙ্গিখালী এলাকার কবির আহমেদের ছেলে এবং হৃদয় গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকার মৃত বাশার মিয়ার ছেলে।

[৫] মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৬] তিনি আরো জানান, আটকের সময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা একটি পরিচয় পত্র (এনআইডি কার্ড) এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়