শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ হলেন অসীম সাহা

হারুন-অর-রশীদ: দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর অসীম কুমার সাহা। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজটিতে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই কলেজের গণিত বিভাগের অধ্যাপক ও পরবর্তীতে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

[৩] জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

[৪] অধ্যক্ষ হিসেবে কলেজটিতে অসীম কুমার সাহা যোগদান করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়