শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় জিতে কোটিপতি এক নাপিত

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলে অনেক ক্রিকেটারের জীবনই বদলে দিয়েছে। এবার ভারতের বিহারের এক নাপিতের জীবন বদলে দিতে চলেছে আইপিএল ‘ড্রিম টিম’ প্রতিযোগিতা। সম্প্রতি ওই প্রতিযোগিতায় এক কোটি রুপি জিতেছেন ওই নাপিত। তারপর থেকেই আনন্দে ঘুম উড়েছে তার।

[৩] মোবাইল নির্ভর প্রতিযোগিতায় এক কোটি টাকা জেতা নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছরের অশোকের একটি সেলুন রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে। আইপিএলে ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ সংক্রান্ত প্রতিযোগিতাতেই বিজয়ী হয়েছেন অশোক এবং পুরস্কার হিসাবে জিতেছেন এক কোটি রুপি।

[৪] এক কোটি রুপি পুরস্কার হিসেবে জিতে স্বাভাবিকভাবেই খুশি অশোক। তিনি বলেছেন, ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি রুপি জিতেছি। আমাকে বলা হয়েছে, কর বাবদ টাকা কেটে আগামী দুই দিনের মধ্যে ৭০ লক্ষ রুপি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।

[৫] মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অশোক। তবে টাকা জিতলেও নিজের পেশা ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়