শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

মাহবুবুর রহমান : [২] জেলা শহরে সড়কের দুই পাশে সরকারী যায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকান - পাট ও স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান শুরু করেছে নোয়াখালী জেলা প্রশাসন। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

[৩] বুধবার (২৯ সেপ্টম্বর) বেলা ১১ টা থেকে শুরু হওয়া এই অভিযান বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

[৪] চলমান অভিযানের সময় নোয়াখালীতে এ পর্যন্ত ৮০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় একই সাথে পাঁচটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] এ বিষয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন,উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বার বার দখলদারদের বলা হলেও অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়