শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিষ্য লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : [২] পিএসজির হয়ে প্রথম গোল করেছেন। তাও আবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শক্ত প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে। যা লিওনেল মেসির চোখে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্যদিকে চোখ ধাঁধানো গোল হজম করেও সাবেক শিষ্যকে প্রশংসায় ভাসালেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।

[৩] হাঁটুর চোট থেকে ফিরতেই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের জাদু। পিএসজির ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে বক্সের সীমানা থেকে দুর্দান্ত এক গোল তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা। লক্ষ্যভেদ করতে পেরে আমি বেশ খুশী। কয়েকদিন খেলতে পারিনি। এই মাঠে এটা ছিল আমার দ্বিতীয় ম্যাচ। এখনও নতুন দলের সদস্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। যতবার মাঠে নামবো ততবার নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সেরাটা দিতে হবে।

[৪] চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো হয়নি পিএসজির। বেলজিয়ান দল ক্লাব ব্রুগের বিপক্ষে ১-১ ব্যধানে ড্র করতে হয়েছিল প্যারিসের দলটির। যদিও এদিন ইংলিশ চ্যাম্পিয়ন সিটিজেনদের বিপক্ষে ঘুরে দাঁড়ালো মাউরিসিও পচেত্তিনোর দল।

[৫] মেসির ভাষায়, প্রতিপক্ষ হিসেবে তারা (ম্যানসিটি) বেশ শক্তিশালী। প্রথম ম্যাচে ব্রুগের বিপক্ষে ড্রয়ের পর এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। আমি এর ভেতর থেকে বের হয়ে আসতে চাইছিলাম। আমার বেশি খেলার সুযোগ হয়নি। এখনও চেষ্টা করছি সতীর্থ ও দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার। আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। - আরটিভি / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়