শিরোনাম
◈ নারায়ণগঞ্জের সেই রিসোর্টকাণ্ড ইস্যুতে যা বললেন মামুনুল হক (ভিডিও) ◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইস্টার্ন ব্যাংকের ঋণ খেলাপি মামলা: বাগদাদ গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রিয়াজুর রহমান: [২] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

[৩] গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরা হলেন- বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান, চেয়ারম্যান মনোয়ারা বেগম, পরিচালক মো. তানভীর খান ও মো. আজাদ খান।

[৪] চট্টগ্রাম অর্থঋণ আদালতের এ গ্রেপ্তারের আদেশের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ইস্টার্ন ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে পাওনা আদায়ে বাগদাদ গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

[৫] আদালত সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা ৯ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় করেন।

[৬] মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি রায় দেন। পাওয়া টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালের ২৯ এপ্রিল জারি মামলা করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়