শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষ শেরিফের কাছে হেরে গেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] দুর্বল প্রতিপক্ষের কাছে মাথা নত করলো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল শেরিফের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

[২] ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে বেনজেমা-ভালভারদের প্রচেষ্টা খুঁজে পায়নি কাঙ্ক্ষিত ঠিকানা। উল্টো প্রতি আক্রমণে লিড শেরিফের। নিখুঁত হেডে নিশানাভেদ করেন ইয়াখশিবোয়েভ।

[৩] প্রথমার্ধের বাকি সময়টা কাটে রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে। বিরতির পর সফল স্পটকিকে লসব্লাঙ্কোসকে সমতায় ফেরান কারিম বেনজেমা। ৭২ মিনিটে ব্রুনোর গোল অফসাইডে বাতিল হলে এগিয়ে যাওয়া হয়নি শেরিফের। ম্যাচের শেষ মুহূর্তে সেবাস্তিয়ান থিলের গোলে ২-১ ব্যবধানের জয় পায় শেরিফ। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়