শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার এখনও বিয়ের বয়স হয়নি, বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : এখনো বিয়ের বয়স হয়নি চিত্রনায়ক জায়েদ খানের। সোমবার এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকরা তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে এ কথা জানান তিনি।

জায়েদ খান বলেন, 'বাবা যেহেতু বেচেঁ নেই। বাবার খুব স্বপ্ন ছিলো বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে বিয়ে করবো কবে। আমার মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমার বিয়ে করার বয়স তো এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।'

প্রায় হাজার দিনের বেশি হয় শুটিং ছাড়া ছিলেন জায়েদ। এ সময়টায় মুক্তি পায়নি তার কোনো সিনেমাও। ২০১৭ সালর ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো তার সর্বশেষ ছবি 'অন্তজ্বালা'। এরপর কোনো শুটিং দেখা যায়নি তাকে। সম্প্রতি 'সোনার চর ' নামে একট ছবির শুটিং শুরু করেছেন তিনি।

তবে সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও শিল্পী সমিতির নেতৃত্বে থাকায় নানা ইস্যুতে আলোচনায় থেকেছেন তিনি। গুজব ছিলো চিত্রনায়িকা পপি ও মাহিয়া মাহির সঙ্গে প্রেম ছিলো তার। তবে গণমাধ্যমের কাছে এ প্রেমের বিষেয়ে বারবার নাকচও করে দিয়েছেন ।

সোমবার প্রেমের বিষেয়ে আবারও মুখ খুললেন শিল্পী সমিতির এ নেতা। আপনি প্রেম করেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, 'মিথ্যা বলবো না প্রেম করেছি। কিন্তু এখন আমি সিঙ্গেল। যাদের সঙ্গে প্রেম করেছি তাদের নাম বলা যাবে না। তবে আমি এতো বেশিও প্রেমি করিনি।'

আপনার প্রেম কি সব মিডিয়ার মিডিয়ার মেয়েদের সঙ্গেই ছিলো? প্রশ্ন করলে জায়েদ বলেন, 'হ্যাঁ আমি মিডিয়াতেই প্রেম করেছি। সিনেমার মানুষদের সাথেই আমার প্রেম। তবে কতগুলো প্রেম করেছি সে সংখ্যা বলা যাবে না। সংখ্যা বললে তো আমি মানুষের কাছে খারাপ হয়ে যাবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়