শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় টিকা নিতে সাধারণ মানুষের ভিড়

চৌগাছা (যশোর) প্রতিনিধি: [২] যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে টিকা নিতে টিকা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৫০০ করে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিলো। যারা এর আগে নিবন্ধন করেও টিকা পাননি তাদের এই টিকা প্রদান করা হয়।

[৪] দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিধারিত টিকাকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

[৫] বিভিন্ন ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপিসহ বিভিন্ন কর্মকর্তারা। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদে টিকা কার্যক্রমে টিকা প্রদান কাজে সার্বক্ষণিক তদারকি করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া। এসময় তার সাথে ছিলেন ইউপি সচিব ফরহাদ হোসেন, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, ইউপি সদস্য তারিক হাসান বাবুল, নজিবর রহমান, আতিয়ার রহমান প্রমুখ। টিকাপ্রদান করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জসিম উদ্দিন। উপজেলার সকল টিকাকেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও গ্রামপুলিশ মোতায়েন ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়