শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার উল্টে এক জেলের মৃত্যু

অমল তালুকদার: [২] বৈরী আবহাওয়ার কারনে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তীরে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি নামবিহীন মাছ ধরা ট্রলার উত্তাল সমুদ্রবক্ষে উল্টেগেছে। এতে ঘটনাস্থলেই ট্রলার মালিক মো. রুহুল আমিন খান (৫০) মারা গেছেন বলে জানা গেছে। ওই ট্রলারে থাকা অপর ৫ জেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।

[৩] আজ মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠিয়েছেন।

[৪] বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আহাওয়ায় সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পরে ৬ জেলেসহ ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা ৫জন জেলে সাতরিয়ে উঠতে পারলেও ট্রলার মালিক মো. রুহুল আমিন খান ট্রলার থেকে বেরিয়ে আসতে পারেনি। কিছুণ পর পার্শবর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

[৫] তিনি আরও বলেন, উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়