শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

ফিরোজ আহম্মেদ: [২] হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে।

[৩] সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার সময় হরিনাকুন্ডু শহরের উপজেলা পরিষদ মোড়ে এই ঘটনা ঘটে।

[৪] জাফিরুল ইসলাম পার দখলপুর উত্তর পাড়া গ্রামের গোলাপ আলীর ছেলে।

[৫] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে জাফিরুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর উপরে হামলা চালায়। আহত জাফিরুল কে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানিয়েছেন, একাধিক প্রেসক্লাব হওয়া ও প্রেসক্লাবের পলিটিক্স নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এ বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি।

[৭] আহত জাফিরুল ইসলাম জানিয়েছেন তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি হামলার সঙ্গে কতিপয় সাংবাদিক জড়িত বলে অভিযোগ করেন।

[৮] অন্যদিকে হরিনাকুন্ডু অপর একটি প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু বলেছেন, সম্প্রতি এক ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির ঘটনা নিয়ে এই হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনো সাংবাদিক জড়িত নয়।

[৯] হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বিশ্বাস জানান এ ঘটনায় তারা মঙ্গলবারে মানববন্ধন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়