শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রেদওয়ানুল হক: [২] ঠাকুরগাঁও শহরের তেতুলতলা নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা এলাকায় রাস্তার পাশে স্তুপ করে রাখা বিদ্যুতের খুঁটির কাছে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। স্থানীরা কেউ লোকটিকে চিনতে পারছেন না। তাদের ধারণা অন্য কোনো এলাকা থেকে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরনে ধূসর রঙ্গের প্যান্ট, লাল খয়েরি টি-শার্ট, মুখে মাস্ক ও পায়ে স্যান্ডেল ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

[৪] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়