শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুল গেইট থেকে মোটরসাইকেল চুরি

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় স্কুল গেট থেকে কর্মচারির মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ভূক্তভোগি থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত সোমবার (২৭ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে পুঠিয়া সদরে অবস্থিত আল ইনসানিয়া ইসলামী একাডেমি হাই স্কুলের গেটে এ ঘটনা ঘটে।

[৩] ভুক্তভোগি নুরুন্নবী চাঁদ বলেন, আমি ওই বিদ্যালয়ের করণিক। প্রতিদিনের ন্যায় সোমবারও গাড়িটি গেটের সামনে রেখে অফিসের কাজ করছিলাম। সন্ধ্যার একটু আগে কাজ শেষ করে বাহিরে এসে দেখি আমার ব্যবহৃত (রাজ ল-১১-৬১২৫) অ্যাপাচি আরটিআর ১৫০ সিসির মোটরসাইকেলটি নেই। পরে অনেক খোঁজাখুজি করেও আর পাইনি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

[৪] বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভুক্তভোগি গতকাল সন্ধ্যায় থানায় একটি জিডি করেছন। পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেলটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়