শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াতের সাবেক এমপি'র দুইদিনের রিমান্ড মঞ্জুর

রিয়াজুর রহমান রিয়াজ : [২] সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন আদালতে শুনানি শেষে জামায়াতের সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুলকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৩] আ ন ম শামসুল ইসলাম সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে ২০০৮ সালে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য ছিলেন । তিনি বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর।

[৪] আদালত সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)'র ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগে আ ন ম শামসুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. হুমায়ন কবির। আইআইইউসির ট্রাস্টি বোর্ডের নিয়ম অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ব্যাংকে হিসাব ও লেনদেনের কথা।

[৫] কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলামসহ ১০ জন শিক্ষক-কর্মকর্তাসহ আরও কয়েকজন পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা আত্মসাত করেন।

[৬] সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গনমাধ্যমকে বলেন, টাকা আত্মসাতের মামলায় জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামের সাতদিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

  • সর্বশেষ