শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০১ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিন্নাহর ভাস্কর্য গুঁড়িয়ে দিলো বালুচ মুক্তিকামীরা

খালিদ আহমেদ: [২] রোববার (২৬ সেপ্টেম্বর) বালুচিস্তানের বন্দরশহর গদরে বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ভাস্কর্যটি। ওই হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহী সংগঠন ‘বালুচ লিবারেশন ফ্রন্ট’। বিবিসি, ডন

[৩] চলতি বছরের শুরুতে বালোচিস্তানের একটি ‘সুরক্ষিত’ এলাকায় জিন্নার মূর্তিটি স্থাপন করেছিল প্রশাসন। রোববার রাতে সেটির নিচে বিস্ফোরক পুঁতে দেয় বালুচ বিদ্রোহীরা। প্রচণ্ড বিস্ফোরণের কারণে ধুলোয় মিশে যায় জিন্নার মূর্তিটি।

[৪] বহুদিন ধরেই পাকিস্তানের দখলে থাকা বালুচিস্তানকে স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। বিদ্রোহীদের খোঁজে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খোদ পাকিস্তানের বুকে জিন্নার ভাস্কর্য ভাঙার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।

[৫] এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আবদুল কবির খান জানিয়েছেন, দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়