শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কলেজের আবাসিক হল ফি অর্ধেক কমাতে ছাত্রলীগের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] জেলার সরকারি কলেজের আবাসিক হলগুলো খুলে দিতে ও আবাসিক হল গুলোর বার্ষিক ফি ৫০ শতাংশ কমানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের হাতে এই স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা।

[৩] এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খান শ্রাবণ বলেন, সেশনজট নিরসন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হল গুলো খুলে দেওয়া অত্যন্ত জরুরি। এর পাশাপাশি করোনা ভাইরাসের মহামারীর কারণে অর্থনৈতিক বিপর্যস্থতার ঢেউ দেশের প্রতিটি জেলা থেকে শুরু করে গ্রামাঞ্চলে এসে লেগেছে। এর প্রভাব শিক্ষার্থীদের পরিবারের উপরও পড়েছে। ফলে শিক্ষার্থীদের পরিবারের দুরবস্থার কথা কথা বিবেচনা করে আমাদের কলেজের আবাসিক শিক্ষার্থীদের বার্ষিক আবাসিক ফি ৫০ শতাংশ কমিয়ে তাদের শিক্ষা জীবন সচল ও প্রানবন্ত রাখার আহবান জানাচ্ছি।

[৪] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আতিফ হাসান রকি, কলেজ ছাত্রলীগ নেতা সম্পাদক সাইফুর রহমান জাস্টিজ, কলেজ ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ অনিক, কলেজ ছাত্রলীগ নেতা রাব্বি রায়হান, ফয়সাল, আরিফ,মেহেদী সাথিল, সৌরভ, ইরফান, মাসুদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ