শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনডেমনিটি যেমন বাতিল করা হয়েছিলো তেমনি বিএনপিকে বাতিল করা দরকার ছিল: শিল্পমন্ত্রী

খালিদ আহমেদ: [২] নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিরোধী দল বিএনপির আজ নির্বাচনে যাওয়ার সাহস নেই।

[৩] তিনি বলেন, ক্যান্টনমেন্টের দল বিএনপি বিলুপ্ত হওয়ার কথা ছিল। এটি হত্যাকারীদের দল। তাদের রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগই ছিল না। তারা হত্যাকারী, তারা আসামি। আমি আবেদন করব জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। তারা ইতিহাসের আস্তাকুড়ে চলে যাবে।

[৪] শিল্পমন্ত্রী বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। যেখানে বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা। বিভ্রান্তকারী কোনো দলের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন না। নির্বাচনের মাধ্যমেই প্রত্যেকটি নির্বাচন তিনি মোকাবিলা করেছেন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে আমরা আছি।

[৫] সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়