শিরোনাম
◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি ◈ ৮০ লাখ টাকায় ৩ বছরের শিশুর বিয়ে ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা তৈরি হচ্ছে ◈ এবার ডাকসুর কর্মকাণ্ড নিয়ে সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী! ◈ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ইঙ্গিত ◈ এশিয়ান গেমস ব‌্যাড‌মিন্টন: কাজাখস্তানের বিরু‌দ্ধে দাপুটে জয়ে শেষ ষোলোয় গৌরব-আয়মান ◈ ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয় ◈ ফসল কাটার মৌসুমে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ◈ পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফেরা ৬০% প্রবাসী নারী শ্রমিক কর্মহীন: বিলস

খালিদ আহমেদ: [২] বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

[৩] দেশের ৩টি জেলার ১২টি উপজেলার তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়। বিলসের মতে, প্রতি ৩ জনে একজন নারীর আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে।

[৪] গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের ৪টি করে উপজেলায় এই গবেষণা চালানো হয়।

[৫] বিলসের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, দেশে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে দেখা গেছে, প্রতি মাসে ২০০ থেকে ৩০০ নারী শ্রমিক দেশে ফিরেছেন। গবেষণায় অংশ নেওয়া ৩৮ শতাংশ নারী অভিযোগ করেছেন, বিদেশে যাওয়ার পরে তারা শারীরিক নির্যাতনের শিকার হন। ৫২ শতাংশ নারী জানিয়েছেন, তাদের খারাপ কাজে বাধ্য করা হয়েছে। এ ছাড়া, ২২ শতাংশ নারী শ্রমিক বিদেশে যাওয়ার পরে কারাভোগ করেছেন।

[৬] সংস্থাটির নির্বাহী সদস্য শাকিল আক্তার চৌধুরী জানান, নারীশ্রমিকদের বিদেশে পাঠানোর আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না। যে কারণে তাদের প্রত্যাশা ও নিয়োগদাতা দেশ থেকে পাওয়া সুবিধার মধ্যে সমন্বয় হয় না। সম্পাদনা: হাসান হাফিজ

 

  • সর্বশেষ