শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমলিঙ্গের বিয়েতে গণভোট দিয়েছে সুইজারল্যান্ড

লিহান লিমা: [২] পশ্চিম ইউরোপের সর্বশেষ দেশ হিসেবে সমলিঙ্গের দম্পতিদের বিয়েতে গণভোট দিয়েছে সুইজারল্যান্ড। সুইস ফেডারেল চ্যান্সেলরি কর্তৃক প্রকাশিত ফলাফলে বলা হয়, রোববারের গণভোটে ৬৪.১ শতাংশ ভোটার সমলিঙ্গের বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। আল জাজিরা

[৩]প্রচারণা কমিটির সদস্য জন মুলার বলেন, ‘সুইজারল্যান্ডের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। বিশেষ করে সমকামী দম্পতি এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।

[৪] অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পদক্ষেপকে ‘সমতার মাইলফলক’ হিসেবে স্বাগত জানিয়েছেন। সমকামী বিয়েকে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড ৩০তম দেশ। ২০০১ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছিলো নেদারল্যান্ড।

[৫]’সকলের জন্য বিবাহ’ জাতীয় কমিটির আন্তোনিয়া হাউসওয়ার্থ বলেন, ‘আমরা খুব খুশি হয়েছি ও স্বস্তি পেয়েছি। বিচারমন্ত্রী কারিন কেটার সুটার বলেন, ‘আগামী বছরের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সমলিঙ্গের বিয়ে কার্যকর হতে পারে। তিনি আরো বলেন, দুজন পুরুষ কিংবা দুজন নারী অথবা একজন পুরুষ বা একজন নারী একে অপরকে ভালোবেসে যদি বিয়ে করতে চায় সেই অবশ্যই করা উচিত। নাগরিকরা তাদের জীবন কিভাবে যাপন তা রাষ্ট্র কখনোই ঠিক করতে পারে না।’

[৬] এরআগে দেশটিতে সমলিঙ্গের দম্পতিরা আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্বের নিবন্ধন করতে পারতেন। তবে তারা বিয়ে বা সন্তান দত্তক এবং নাগরিকত্বের আবেদন করার মতো অধিকার পেতেন না। সংশোধিত আইনে সমলিঙ্গের দম্পতিদের বিয়ে এবং সন্তান গ্রহণের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া বিবাহিত সমলিঙ্গের দম্পতিরা শুক্রাণু দান বা গ্রহণ করতে পারবেন যা গণভোটের প্রচারাভিযানের অন্যতম বিতর্কিত দিক ছিলো। আইনে সুইসদের সঙ্গে বিবাহিত বিদেশী নাগরিকদের নাগরিকত্ব পাওয়া ও সহজ হবে।

  • সর্বশেষ