শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাকসামে নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মিজানুর রশিদ: [২] লাকসামে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

[৩] শনিবার দুপুর আড়াইটায় বাড়ির মূল ফটকে রাষ্ট্রদূতকে বরণ করেন, উপজলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।

[৪] পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পাক-ভারত উপমহাদেশের একমাত্র মহিলা নবাব, নারী শিক্ষার অগ্রদুত, একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতি বিজরিত বিভিন্ন স্থাপনা ও কৃত্তি সমূহ ঘুরে ঘুরে দেখেন ।

[৪] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, এবং নবাব ফয়জুন্নেছা এস্টেেেটর মোতাওয়াল্লী মাসুদুল হক চৌধুরী, নবাব পরিবারের সদস্য ফজলে রহমান চৌধুরী আয়াজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়