শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৭ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ২৬-এ থামল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ম্যাচে খুব কাছে গিয়েও নাটকীয়ভাবে হেরে যায় ভারত। গতকাল শেষ ম্যাচেও নাটকীয়তা। তবে এবার ফল পক্ষে যায় ভারতের। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়ার যাত্রায় ২৬-এ থামল অস্ট্রেলিয়া নারী দল। ৫০ ওভারের খেলায় তাদের চেয়ে বেশি ধারাবাহিক জয় নেই আর কোনো পুরুষ ও নারী দলের।

২০১৭ সালের অক্টোবরের পর হারের সংজ্ঞাটাই যেন অজানা অজিদের কাছে। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ডকে হারিয়ে ভাঙে টানা জয়ের পুরোনো বিশ্ব রেকর্ডটি। যা অস্ট্রেলিয়া পুরুষ দলেরই গড়া ছিল (২১ ম্যাচ)। সেই রেকর্ড ২৬ ম্যাচ পর্যন্ত এগিয়ে নিয়ে যায় মেগ ল্যানিংরা। কিন্তু ভারতের সিরিজের শেষ ম্যাচে হেরে যাওয়ায় থামতে হয় সেখানেই।

রে মিচেল ওভালে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে তিন বল ও দুই উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত। অবশ্য প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল অজিরা। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়