শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ তিন শ্রমিক

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়ে তিনজন শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়েছে।

[৩] রোববার বিকেলে আশুলিয়া থানার জামগড়ার বেরন ওয়ান থ্রেড অ্যান্ড এক্রেসরিজ লিমিটেডের কারখানার ডাইং সেকশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলো- আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার হেলাল (৩০), নেত্রকোনা জেলার শ্রী রঞ্জন (২৩) ও বগুড়া জেলার লিমন (২৪)। তারা সবাই ডাইং অপারেটর।

[৪] কারখানার শ্রমিক রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় ডাইং মেশিনের ঢাকনা খুলে কাজ করছিলো তারা। এ সময় আবার বিদ্যুৎ চলে আসলে ডাইং এর গরম পানি হেলাল, শ্রী রঞ্জন ও লিমনের শরীরের ওপর পরে। এদের মধ্যে শ্রী রঞ্জনের অবস্থা আশংকাজনক।

[৫] কারখানার ম্যানেজার মিরাজ জানান, শ্রমিকদের অসাবধানতার কারনে ডাইং এর গরম পানিতে তিনজন দগ্ধ হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার পক্ষ থেকে তাদের চিকিৎসা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়