শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার জন্ম বার্ষিকীতে ‘আমরা ক’জন মুজিব সেনা’র বৃক্ষরোপণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘আমরা ক’জন মুজিব সেনা’ নামের শিক্ষা ও গবেষনামূলক সংগঠন। সংগঠনটির জেলা শাখার উদ্যোগে জম্ম বার্ষিকী নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ বিশেষ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।

শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জাতের বনজ ও ফলজ গাছের অর্ধশতাধিক চারা রোপণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম বাবু, সোহাগ পাটোয়ারী, জালাল উদ্দিন রুমি পাটোয়ারী, মো. মোনায়েম হোসেন, মহিউদ্দিন ফারুক, কাজী শাকিল, আব্দুল আজিম প্রমুখ। পরে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়