শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার প্রকাশ হবে এসএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন

মিনহাজুল আবেদীন: [২] আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। ডিবিসি টিভি

[৩] রোববার (২৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। জাগো নিউজ

[৪] তিনি বলেন, আমাদের পাঠানো প্রস্তাবের অনুমোদন এখনো হাতে আসেনি। সোমবার সেটি পাওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন পেলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

[৫] অন্যদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড। যুগান্তর

[৬] প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করােনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা ট্রিবিউন

[৭] নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিন শুরু না হলেও একদিন আগে-পরে হতে পারে। যা আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়