শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বিরাজনীতিকরণ চলছে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেছেন, সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সেটা গণতন্ত্রই না। বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বিরাজনীতিকরণ চলছে। বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে।

[৩] তিনি বলেন, সংবিধান অনুযায়ী সকল ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সকল বিভাগ নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধিনে কাজ করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে।

[৪] তিনি বলেন, বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে। দেশে রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না।

[৫] জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী কার্যালয় মিলনায়তনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত জাতীয় পার্টি নেতারা রোববার বিরোধী দলীয় উপনেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

[৬] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রমুখ।

  • সর্বশেষ