শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় কলেজছাত্রীকে ইভটিজিং করায় ৪ বখাটের বিরুদ্ধে মামলা

প্রমথ রঞ্জন: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করায় ৪ বখাটের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার ভূক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।

[৩] মামলার বিবরনী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শুয়াগ্রামের ওই ছাত্রী প্বার্শবর্তী আগৈলঝাড়া উপজেলার বাগদা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পড়াশোনা করেন। কলেজে যাতায়াত করার রাস্তায় বিভিন্ন সময়ে একই গ্রামের বখাটে হাসান হাওলাদার (১৯), সজীব বালী (২৫), রেদোয়ান শেখ (২০), রবিউল ফরাজী (২২) ওই ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে ।

[৪] ভূক্তভোগী ছাত্রী এসবের প্রতিবাদ করলে আসামীরা আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। গত ১১ তারিখে ওই ছাত্রী কলেজে অস্যাইনমেন্ট জমা দিয়ে বাড়িতে ফেরার পথে বিবাদীগন তার পথ রোধ করে দাড়ায় এবং ওই ছাত্রীর মুখ চেপে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীতহানির চেষ্টা করে। আসামিদের সাথে ধস্তাধস্তির পর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিতে সক্ষম হলে চিৎকার শুনে গোলাম ফারুক তাজ, মান্নান শেখ, পারভিন আক্তার ঘটনাস্থলে ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

[৫] ভূক্তভোগী কলেজ ছাত্রী বলেন, আমাকে অনেকদিন থেকেই রাস্তাঘাটে উত্যক্ত করে আসামিরা। ঘটনার দিন কোনভাবে রক্ষা পেলেও ওরা আমাকে হুমকী দেয় যে আমি যদি কারো কাছে ওদের নাম ফাঁস করি তাহলে আমাকে খুন করে ফেলবে। প্রশাসনের কাছে আমার আবেদন, আমি সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে চাই এবং একই সাথে আসামিদের কঠিন শাস্তির দাবি করি। যাতে ভবিষ্যতে আমার মত আর কোন মেয়ে ইভটিজিং এর স্বীকার না হয়।

[৬] এবিষয়ে মামলার বিবাদী মো. হাসান হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুর্ব শত্রুতার জের ধরে ইভটিজিং মামলা দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়