শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টিতে ভেস্তে গেলো তামিমের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে নেমে বৃষ্টি বাধায় পন্ড হয়েছে তামিম ইকবালদের ম্যাচ। ম্যাচের অর্ধ ইনিংস ফিল্ডিং করলেও ব্যাটিং পায়নি তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। মুষলধারে চলতে থাকা বৃষ্টির কারণে পোখারা রাইনোসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তোষ ছিল তার দল।

[৩] একাদশ ওভারের প্রথম বলের পর বৃষ্টি নামে। দীর্ঘ বৃষ্টি চলতে থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। তাতেই ব্যাটিং করা হয়নি আর তামিমের।

[৪] টসে হেরে ফিল্ডিং পায় তামিমের দল। প্রথমবার নেপালে খেলতে গিয়ে নজরকেড়েন তামিম। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষের ব্যাটসম্যান আসেলা গুনারত্নকে রান-আউট করেছেন তিনি। আপাতত তাই এতেই স্বস্তি খুঁজে নিতে পারেন তিনি।

[৫] ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : উপুল থারাঙ্গা, তামিম ইকবাল, রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশাল মাল্লা, আবিনাশ বোহারা, প্রদীপ আইরে, ধামিকা প্রসাদ, তুল বাহাদুর থাপা, দুর্গেশ গুপ্ত।
পোখারা রাইনোস : রিচার্ড লেভি, সুনীল ধামালা, বিপিন রাওয়াল, বিক্রম সব, লোকেশ বাম, বিনোদ ভাণ্ডারী, সুশান ভারি, বিবেক যাদব, কেসরিক উইলিয়ামস, আসেলা গুনারত্নে, নন্দন যাদব। ক্রিকবাজ, ক্রিকইনফো । সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়