শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে গাছ কাট‌তে গি‌য়ে বোমা বি‌স্ফোর‌নে এক নারীসহ আহত ৩ জন।

মো. ইউসুফ মিয়া [২] রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দি উপজেলার নারুয়া‌ ইউ‌নিয়‌নে গাছ কাট‌তে গি‌য়ে বোমা বি‌স্ফোর‌নে এক নারীসহ তিন জন আহত হ‌য়ে‌ছে।

[৩] আহতদের মধ্যে তিন জ‌নের ম‌ধ্যে দু্ইজন‌কে জরুরী ভি‌ত্তি‌তে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে সেখা‌নে চি‌কিৎসাধীন আ‌ছে। রোববার বেলা ১১টার দি‌কে নারুয়া ইউ‌নিয়‌নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

[৪] আহতরা হ‌লো ওই এলাকার কা‌দেরের স্ত্রী আ‌লেয়া বেগম (৩৪), বাকসাডা‌ঙ্গির আদর (৪৫), খা‌টিয়াপাড়ার জ‌লিল মন্ড‌লের ছে‌লে জিন্নাত (৩৫)

[৫] নারুয়া ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান আব্দুল সালাম জানান, বিলটাকা পোড়ার সদর আলী সরদা‌রের বাড়ীর পুকুর পা‌ড়ের মেহগ‌নি গাছ কাট‌ার সময় গা‌ছের গোড়ার দি‌কে কোপ দি‌লে বোমা বি‌স্ফোরন হয়। এ সময় গাছ কাটার কা‌জে ব‌্যাস্ত থাকা দুই ব‌্যা‌ক্তি ও তা‌দের পা‌নি খাওয়া‌তে আসা এক ম‌হিলাসহ ৩জন আহত হ‌য়ে‌ছে। গা‌ছের নি‌চের দি‌কে জি আই পাইপ দেখা গেছে। কুড়া‌লের কোপ লাগার পরই সে‌টি বি‌স্ফো‌রিত হয়। হয়‌তো সেখা‌নে পাই‌পের মাধ‌্যমে বোমা জাতীয় কোন বস্তু ছিল। পু‌লিশ ঘটনাস্থ‌লে এ‌সে বিষয়‌টি উদঘাট‌নের চেষ্টা কর‌ছে।

[৬] বা‌লিয়াকা‌ন্দি থানার ওসি তা‌রিকুজ্জামান জানান, আ‌মি খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে বিষয়‌টি খ‌তি‌য়ে দে‌খে ব‌্যবস্থা গ্রহন কর‌বো। এবং গাছ কাটার সময় বোমা জাতীয় ‌কোন বস্তুর বি‌স্ফোর‌ণে ৩ জন নপরঅসহ আহত হ‌য়ে‌ছে ব‌লেও জে‌নে‌ছি। আ‌মি বিষয়‌টি খ‌তি‌য়ে দে‌খে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে ব‌্যবস্থা গ্রহন কর‌বো।

  • সর্বশেষ