শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা আদালতে মামুনুল হক, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রুবেল মজুমদার: [২] হেফাজত নেতা মামুনুল হককে কুমিল্লার আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

[৩] রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নম্বর আমলী আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়।

[৪] জেলা দায়রা জজের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম জানান, আগামী ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে।

[৫] কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদজানান, গত শুক্রবার মামুনুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়।

[৬] গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রশাসনের অনুমতি না নিয়ে বিনা দাওয়াতে প্রধান অতিথির বক্তব্য দেয়ায় চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়