শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজদের ৬ লাখ রুপি জরিমানা, স্যামসন গুনলেন ২৪ লাখ

স্পোর্টস ডেস্ক: নিজেদের ৮ম ম্যাচে রাজস্থান জিতলেই উঠে যেত পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। প্রথমে বোলিং করে দিল্লী ক্যাপিটালসকে ১৫৪ রানে আটকেও ফেলেছিলেন মুস্তাফিজরা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষপর্যন্ত বরণ করে নিতে হয় ৩৩ রানের বড় পরাজয়। পরাজয়ের দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই নতুন দুঃসংবাদ রাজস্থান রয়্যালসের।

আগের ম্যাচে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গোণার পর এবার ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যাঞ্জু স্যামসন।

গত ২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয় স্যামসনকে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের অভিযোগে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হবে।

দ্বিতীয়বার এর পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের ৬ লাখ রুপি করে জরিমানার বিধান রয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্লো ওভার রেটের অভিযোগ ওঠে রাজস্থানের বিরুদ্ধে।

এবার তাই অধিনায়কসহ দলের সবাইকে গুনতে হয়েছে জরিমানা। মুস্তাফিজদের জরিমানার অঙ্ক অবশ্য স্যামসনদের চেয়ে কম। স্যামসন ছাড়া বাকিদের ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

নিজেদের ৮ম ম্যাচে রাজস্থান জিতলেই উঠে যেত পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। প্রথমে বোলিং করে দিল্লী ক্যাপিটালসকে ১৫৪ রানে আটকেও ফেলেছিলেন মুস্তাফিজরা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষপর্যন্ত বরণ করে নিতে হয় ৩৩ রানের বড় পরাজয়।

প্রসঙ্গত, চতুর্দশ আসর থেকে আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠোর করা হয়েছে। চলতি আসরে রাজস্থান আর কোনো ম্যাচে ধীর গতিতে বোলিং করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন অধিনায়ক স্যামসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়