শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদী রক্ষায় নতুন মন্ত্রণালয় করার দাবী

মাকসুদ রহমান: [২] নদী ও জলাশয় মন্ত্রণালয় করার প্রস্তাব জানিয়েছে নদী বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন। শনিবার ’’নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন” নামে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করে নদী বাঁচাও আন্দোলন।

[৩] নদী রক্ষা কমিশনের চেয়াম্যান আলী কবির বলেন, নদীর প্রধান সমস্যা হচ্ছে অবৈধ দখলদার, যারা অনেক শক্তিশালী। নদী রক্ষা কমিশনের হাত থেকে যেন দখলদাররা রক্ষা না পায় আমরা সে ব্যবস্থা করব। নদীর কোন জায়গা দখল করতে দেয়া হবে না । নদী দখলদারদের উচ্ছেদ করা হবে।

[৪] বাংলাদেশের প্রকৃত নদীর সংখ্যা প্রকাশ করার আহবান জানান তারা। পাশাপাশি প্রকাশিত ৬০ হাজার নদীর জায়গা দখলদারদের বিচারের দাবি জানান বক্তারা। ইতিমধ্যে প্রায় ১৮ হাজার অবৈধ নদী দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।

[৫] নদী কূটনীতিকে কার্যকর করতে চীন আর নেপালকে সাথে নিয়ে যৌথ কমিশন গঠনের দাবি জানান আলোচকরা। পাশাপাশি বাংলাদেশের প্রকৃত নদীর সংখ্যায় এখন পর্যন্ত সরকারি বেসরকারি সংস্থা ঐক্যমতে পৌছাতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। নদীর একটি গ্রহণযোগ্য তালিকা প্রকাশ করার আহ্বানও জানানো হয় সভায়। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়