শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরো ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে সোমবার

শাহীন খন্দকার [২] : মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

[৩] পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হবে। বাংলাদেশে এনিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।

[৪] তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। নিরাপদ ও কার্যকর এই টিকা বাংলাদেশের মানুষকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।

[৫] এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউস।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন জানিয়েছেন, ফাইজারের টিকার পাশাপাশি এসপ্তাহেই আসছে মর্ডানার টিকা। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়