শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাও পাওলোর কাছে ২১ লাখ ডলার পাওনা আলভেসের, এ বছর আর কোনো ক্লাবে খেলবেন না

স্পোর্টস ডেস্ক: [২] বকেয়া বেতন নিয়ে ঝামেলার জের ধরে সাও পাওলোর সঙ্গে চুক্তির ইতি টেনে দেওয়ায় আগে থেকেই ফ্রি এজেন্ট হয়ে আছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। চলতি বছরের বাকি সময়েও নতুন কোনো ক্লাবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

[৩] চলতি মাসের শুরুতে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার পর সাও পাওলোতে ফিরে যাননি আলভেস। জানিয়ে দেন, ক্লাবের কাছ থেকে পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত দলটির হয়ে আর খেলবেন না তিনি। পরে চুক্তির ইতি টেনে দেওয়া হয়। আলভেস বা ক্লাব, কেউই বকেয়া বেতনের মোট অঙ্কের ব্যাপারে কিছু জানায়নি। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’এর মতে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা ব্রাজিলের এই রাইট-ব্যাকের।

[৪] স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সাও পাওলোর সঙ্গে চুক্তি শেষের পর ফ্লুমিনেন্স ও ফ্লামেঙ্গোসহ ব্রাজিলের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব ৩৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার চেষ্টা করেছিল।

[৫] ইউরোপে ১৭ বছরের ঝলমলে ক্যারিয়ারে সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজিতে খেলার পর ২০১৯ সালে সাও পাওলোয় যোগ দিয়েছিলেন সম্প্রতি ব্রাজিলের হয়ে অলিম্পিকে সোনার পদক জেতা আলভেস। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তিতের ২৫ সদস্যের ব্রাজিল দলে ডাক পাননি ক্লাব ও জাতীয় দলের হয়ে রেকর্ড ৪৩ টি শিরোপা জেতা আলভেস। - রিওটাইমস/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়