শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে শিশু পার্কের একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনির হোসেন: [২] রামগঞ্জ শিশু পাকের্র একটি কাঠ গাছ থেকে গলায় ফাঁস লাগানো সুবাস দাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার সকাল ৯ টার দিকে থানা পুলিশ রামগঞ্জ রেষ্টহাউজ সংলগ্ন পরিত্যক্ত শিশু পার্কের একটি গাছ থেকে লাইলনের রশিতে গলায় ফাঁস লাগানো সুবাস দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

[৩] জানাগেছে, মৃত সুবাস দাশ রামগঞ্জ শিশু পার্ক সংলগ্ন ব্রীজের পূর্ব পাড়ে ওয়াপদা সড়কের পাশে স্থাপিত কর্ণ হোটেলের মালিক ও মধ্য আঙ্গার পাড়া গ্রামের বাসিন্দা কর্ণ দাশের ছেলে।

[৪] থানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ও এস আই আবু তাহের মোল্লা জানান, ঘটনাস্থল থেকে সুবাস দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ও মৃত দেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ