শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুয়াওয়ের নির্বাহীর মুক্তির বদলে দুই কানাডিয় নাগরিককে ছাড়ল চীন

রাশিদুল ইসলাম : [২] প্রতারণার অভিযোগে আটক থাকা চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে মুক্তি দিয়েছে কানাডা। এদিকে মেং ওয়ানঝুর মুক্তির পরপরই চীনে আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন দুই কানাডিয় নাগরিক। মাইকেল স্পাভোর ও মাইকেল কোভরিগকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটকে রেখেছিল বেইজিং। সিএনএন

[৩] দীর্ঘ আলোচনার পর হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা ওয়ানঝুকে মুক্তি দেওয়া হয়। এরপরই তিনি তাৎক্ষণিক কানাডা ত্যাগ করেন। সমালোচকদের মতে, চীন রাজনৈতিক ফায়দা আদায় করে হুয়াওয়ের কর্মকর্তাকে মুক্তি করাতেই দুই কানাডার নাগরিককে আটক করে। তবে বেইজিং তা অস্বীকার করে আসছে।

[৪] মেং হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেং-এর কন্যা, যিনি ১৯৮৭ সালে হুয়াওয়ে কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রযুক্তি উৎপাদক প্রতিষ্ঠান এটি। কানাডা থেকে মুক্তি পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার জীবন পুরোপুরি উল্টেপাল্টে গেছে। বন্দি অবস্থায় আমার জন্য বিপর্যয়কর সময় ছিল।’

[৫] কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিক সম্মেলনে বলেন, ‘কানাডার দুই নাগরিক সম্পূর্ণ নির্দোষ। তবে এটি আমাদের সবার জন্য ভালো সংবাদ যে তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারছে। গত এক হাজার দিন তারা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন’।

[৬] মুক্তিপ্রাপ্ত দুই কানাডিয় নাগরিকের সঙ্গে কানাডার রাষ্ট্রদূত ডোমিন বারটনও দেশে ফিরছেন।

  • সর্বশেষ