শিরোনাম
◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ ◈ জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর মোজাফফরের ফোনে মিলল নতুন তথ্য ◈ ‘কেউ বড় নয়, কেউ ছোটও নয়—আমরা সমান’: ভারতীয় হাইকমিশনার ◈ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর ◈ নেপাল-চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৪৬২ ◈ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান ◈ মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার (ভিডিও) ◈ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবিতে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা, গবেষণায় বরাদ্দ ৫ কোটি ৫০ লাখ টাকা

রিয়াজুর রহমান : [২] শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৩তম সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

[৩] চবিতে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

[৪] অনুমোদিত বাজেটে প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে। এ খাতে বরাদ্দের পরিমাণ ২৩০ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ শতাংশ। এছাড়া গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৫২ শতাংশ। পণ্য ও সেবা বাবদ সহায়তা হিসেবে ৫৫ কোটি ৪৪ লাখ ও পেনশন ও অবসর সুবিধা হিসেবে ৫৫ কোটি ৩ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

[৫] এদিকে যানবাহন বাবদ অনুদান ২ কোটি ৬৫ লাখ টাকা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিত খাতে অনুদান ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা।

[৬] বিশ্ববিদ্যালয়ের ৫৫১ কোটি ৭৫ লাখ টাকা চাহিদার বিপরীতে ৩৫১ কোটি ৮১ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে ৩৩১ কোটি ৮১ লাখ টাকা দেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে আসবে ২০ কোটি টাকা। এছাড়া ৮ কোটি ৯৮ লাখ টাকা ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

[৭] উল্লেখ্য, গত অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেট তার আকার দাঁড়ায় ৩৪৭ কোটি ৪৯ লাখ টাকা।

  • সর্বশেষ