শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুমধুম সীমান্তে দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি

আয়াছ রনি: [২] কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্ত থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

[৩] শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের ঘুমধুম বিওপি এই অভিযান পরিচালনা করে।

[৪] ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানিয়ে জানান, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে ঘুমধুম বিওপির একটি চৌকস টহল দল কক্সবাজার উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির উখিয়া হিন্দুপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজনকে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল হতে লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[৫] কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে আজ পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৩৭ লাখ ৮১ হাজার ২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৮৩ জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ