শিরোনাম
◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ড্রয়ের বৃত্তে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রাজীব ও জিয়া

স্পোর্টস ডেস্ক : [২] ড্রয়ের বৃত্তে আগে থেকে বন্দী ছিলেন এনামুল হোসেন রাজীব। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় এবার বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অবস্থাও একই। তবে এ রাউন্ডে জয়ে ফিরেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

[৩] ষষ্ঠ রাউন্ডে বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকোর সঙ্গে ড্র করে জিয়া। টানা তিন ড্র করা এই গ্র্যান্ডমাস্টারের পয়েন্ট ৪। এ রাউন্ডে স্বদেশি ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের বিপক্ষে ড্র করেছেন রাজীব। জয়ের শুরুর পর টানা পাঁচ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করা এই গ্র্যান্ডমাস্টারের পয়েন্ট ৩.৫।

[৪] আগের রাউন্ডে নাসিরের কাছে হেরে আসা ফাহাদ রহমান ষষ্ঠ রাউন্ডে জিতেছেন স্বদেশি ক্যান্ডিডেট মাস্টার দিহান হাসান সাদনানের বিপক্ষে। রাজীবের মতো ৩.৫ পয়েন্ট ফাহাদের। ছয় রাউন্ড শেষে ৫ পয়েন্ট ভারতের দুই ইন্টারন্যাশনাল মাস্টার মিত্রাভ গুহ ও সংকল্প গুপ্তার। টানা পাঁচ জয়ের পর ষষ্ঠ রাউন্ডে এসে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছেন মিত্রাভ। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়