শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই বিমানবন্দরে যাত্রীর চাপ বাড়বে ২০২২ সালে

ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা আর ওশেনিয়ার যাত্রীরাই এই বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের অবস্থান করে দিয়েছে। আমস্টারডামের পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। যুগান্তর

দোহা আন্তর্জাতিক বিমানবন্দর আছে এই তালিকার ষষ্ঠ অবস্থানে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর আছে তালিকায় সপ্তম অবস্থানে। করোনা মহামারির কারণে ২০২০ সালে দুবাই এয়ার শো হয়নি। চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর দুবাই এয়ার শো হওয়ার কথা আছে। অ্যাভিয়েশন খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই এয়ার শো ভূমিকা রাখবে বলে মনে করছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। এই এয়ার শোতে থাকবে ২০টি দেশের প্যাভিলিয়ন। প্রদর্শিত হবে ১৬০টি বিমান।

দুবাই বিমানবন্দরের প্রধান পল গ্রিফিথস বলেন, খুব শিগগিরই যাত্রীদের চাপে পরিপূর্ণ থাকবে দুবাই এয়ারপোর্ট। দুবাইয়ের সঙ্গে বিমান যোগাযোগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের নিয়মনীতি শিথিল হয়েছে। গালফভুক্ত দেশগুলোতে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরই এ অঞ্চল দিয়ে ২ কোটি ৭০ লাখ যাত্রী বিমানে চলাচল করেছেন।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ৪ অক্টোবর থেকে আবারো সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম বিমানবন্দর হবে এই দুবাই এয়ারপোর্ট। এখনো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন লন্ডনে।

  • সর্বশেষ