শিরোনাম
◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভানার মৃত্যু: রুম্মানসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন

নিউজ ডেস্ক : ঢাকার শাহবাগের পরীবাগে ইংরেজি মাধ্যম স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। ইভানা লায়লা’র স্বামী আব্দুল্লাহ হাসান মাহমুদ রুম্মানকে দায়ী করে থানায় অভিযোগ করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী এই মামলার আবেদন করেন। এই অভিযোগ থানা গ্রহণ করলেও তা আগে অপমৃত্যু মামলার সঙ্গে যুক্ত হয়ে যাবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, একটি অপমৃত্যু মামলার তদন্ত চলছে। আমরা ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদন পাওয়ার পর সিই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগেও কয়েকজন ইভানার স্বামী আব্দুল্লাহ হাসান মাহমুদ রুম্মানের বিষয়ে কিছু ‘ইনফরমেশন’ দিয়েছেন। এগুলোও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

ইভানার বাবার অভিযোগটি মামলা আকারে এ মুহূর্তে নেয়ার সুযোগ নেই জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর যদি হত্যার বা আত্মহত্যার প্ররোচনার কোনো বিষয় থাকে তখন অপমৃত্যূ মামলাটি হত্যা বা আত্মহত্যার মামলায় ‘টার্ন’ নেবে।

শাহবাগ থানা পুলিশ জানায়, ইভানার বাবার করা অভিযোগে ইভানার আইনজীবী স্বামী রুম্মান ছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, নিহত ইভানার পরিবার একটি অভিযোগ করেছেন। সেটি গ্রহণ করা হয়েছে।

ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী, ইভানার দুলাভাই ও তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন শাহবাগ থানায় যান।

ইভানার স্বামী রুম্মান একজন আইনজীবী। ২০১০ সালে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তানের মধ্যে ছোটটি বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) শিশু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়