শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছর পর সেই তল্লা মসজিদে জুমার নামাজ

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের এক বছর পর জুমার নামাজ আদায় করা হয়েছে। একইসঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলায় মুসল্লিদের অংশগ্রহণে জুমার আদায় করা হয়। দীর্ঘ এক বছর পর মসজিদে নামাজ আদায় করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন নিহতদের স্মরণ করেন।

মসজিদে নামাজ আদায় করতে আসা মুসুল্লিরা বলেন, দীর্ঘ এক বছর পর আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক তৃপ্তির বিষয়।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর বলেন, আল্লাহর কাজে শুকরিয়া যে দীর্ঘ এক বছর পর আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পেরেছি। দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসল্লিরা অপেক্ষায় ছিলেন কবে মসজিদে এসে নামাজ আদায় করতে পারবেন। তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এখন থেকে তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে পারবেন।

গত ২৯ আগস্ট বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কয়েক দফা শর্তে এ অনুমতি দেওয়া হয়।

২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একে একে ৩৪ জন মারা যান। এ ঘটনার পর থেকে মসজিদ ব্যবহারসহ সব ধরনের নামাজ আদায় বন্ধ ছিল। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়