শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ডিবি পুলিশের হাতে চোর চক্রের এক সদস্য আটক

[২] যশোরের ডিবি পুলিশের সদস্যরা বরিশালে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে। এ সময় ৫টি চোরায় মোটরসাইকেল উদ্ধার করেছে। আটক মনিরুজ্জামান ওরফে জামাল বরিশাল জেলার কাউনিয়া উপজেলার মৃত আবদুল গণি মিয়ার ছেলে।

[৩] ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, ২০২০ সালের ১৬ই জুলাই বেনাপোলের একটি বাড়ি থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়। মামলাটির তদন্ত করে এর সাথে জড়িত নিলয় মন্ডল তীর্থ নামের একচোরকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তীর্থ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বিকার করেন। একই সাথে ঘটনার সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করে।

[৪] সেই সূত্র ধরেই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আরিফুল ইসলাম ও সাথে এসআই সোলাইমান আক্কাস, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা টিম বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করে। এরপর তার স্বিকারোক্তিতে পাঁচটি মোটসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়