শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৯ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবেশ রক্ষার ঐক্য পৃথিবীকে বাঁচাবে: তথ্যমন্ত্রী  

সালেহ্ বিপ্লব: [২] পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ড. হাছান মাহমুদ।

[৩] শুক্রবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল যৌথভাবে ফ্রেন্ডস অভ আর্থ এবং মিস আর্থ বাংলাদেশ দু'টি পরিবেশবান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ড. হাছান ছিলেন প্রধান অতিথি।

[৪] তথ্যমন্ত্রী বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।

[৫] তিনি বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সাথে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার  বিকল্প নেই।

[৬] রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  বিশেষ অতিথি ছিলেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান। সঞ্চালনা করেন মিস আর্থ বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিন।

[৭]পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিস্কারক ড. মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ,   রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশরক্ষা সংগঠক নায়লা বারী এবং ড. এস আই খানকে ফ্রেন্ডস অভ নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ সম্মানে ভূষিত করা হয়।

  • সর্বশেষ