শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে জয় হলো ভালোবাসার

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে গত তিন দিন ধরে অনশণরত ছিলেন প্রেমিকার (২১) অবশেষে তার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্যার বাড়িতে তাদের বিয়ে হয়।

[৩] প্রেমিক হুমায়ুন মোল্যা (২৫) উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে। চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে আলোচিত ওই প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়েছে।
এ ব্যাপারে চতুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কেরামত আলী খান বলেন, বিয়ের দাবীতে অনশন করা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন নামায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহর লেখা হয়েছে। তারা দুজনই বর্তমানে হুমায়ুনের নিজ বাড়ি শুকদেবনগর আছেন।

[৪] উল্লেখ্য, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মোঃ হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কর্মরত বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের এক মেয়ের সাথে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোন কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে ওই মেয়েটি গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

  • সর্বশেষ