শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বহিস্কার হওয়ার প্রতিক্রিয়ায় কোচ কোম্যান বললেন, স্পেনে অযথাই লাল কার্ড দেখানো হয়

স্পোর্টস ডেস্ক : [২] টিম বার্সেলোনার সময়টা খুবই খারাপ যাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পায়নি তারা। আগের ফলও আশানুরূপ নয়। তাতে চাকরি নিয়ে টানাটানির মধ্যে পড়ে গেছেন দলটির কোচ রোনাল্ড কোম্যান। বেশ চাপে থাকা এ ডাচ কোচ দুর্বল কাদিজের সঙ্গে ড্রয়ের ম্যাচে পেয়েছেন লাল কার্ডও। যদিও তার দাবি, কোনো কারণ ছাড়াই তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে।

[৩] স্প্যানিশ লা লিগার ম্যাচে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কাদিজের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় লাল কার্ড দেখতে হয় কাতালানদের কোচ কোম্যানকে।

[৪] মলিন ও ছন্নছাড়া পারফরম্যান্সে বার্সা আরও একবার খুইয়েছে পয়েন্ট। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ৫৮ বছর বয়সী কোমান বলেছেন, স্পেনে লাল কার্ড দেখানো হয় অযথাই, এই দেশে কোনো কারণ ছাড়াই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। সবাই দেখছিল যে, মাঠে দুটি বল রয়েছে। শুধু রেফারিই দেখেননি। আমি ফোর্থ অফিসিয়ালকে তখন বলেছিলাম যে, মাঠে দুটি বল দেখা যাচ্ছে। কিন্তু এখানে কোনো কারণ ছাড়াই মাঠ থেকে বের করে দেওয়া হয়।

[৫] কোমানের আগে লাল কার্ড দেখেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। চার মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে গেছে যথেষ্ট। ৬৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ে সফরকারীদের খেলতে হয় একজন কম নিয়ে। - ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়