শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২২, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দিল্লির আদালতকক্ষে গ্যাংয়ের গুলিবর্ষণ, শীর্ষ গ্যাংস্টারসহ নিহত ৪

আসিফুজ্জামান পৃথিল: [২] কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তাার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগিকে। তখনই বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সন্ত্রাসীরা আইনজীবীদের পোশাক পরে আদালত চত্বরে ঢুকেছিলো বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিয়া টুডে

[৩] গোগির উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ পুলিশের। গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে সন্ত্রাসী দলের ৩ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি

[৪] শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক নারী আইনজীবীও আহত হয়েছেন। রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগির উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’ এনডিটিভি

[৫] দিল্লির ওই দুই গ্যাঙের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। গত কয়েক বছরের তাদের মধ্যে লড়াইয়ের জেরে ২৫ জনেরও বেশি ব্যক্তির প্রাণ গিয়েছে। ২০১০ সালে বাবার মৃত্যুর পর অপরাধ জগতে প্রবেশ করে জিতেন্দ্র গোগি।

 

https://twitter.com/i/status/1441319061124644864

  • সর্বশেষ
  • জনপ্রিয়