শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: থানায় মামলা

সোহাগ হাসান: [২] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনীত) এর ৯ (৪) (খ) ধারায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলাটি দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৬৬, তারিখ-২৩-০৯-২০২১ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলিম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার জানপুর মহল্লার ছাকমান শেখের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ একই মহল্লার শাহাদত হোসেনের বাড়িতে ঢুকে জোড়পূর্বক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে গৃহবধুর শ্বাশুড়ী এগিয়ে আসলে আকাশ শেখ পালিয়ে যায়। ছাত্রলীগ নেতার এমন ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগের আলোকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলাটি আমলে নিয়েছে।

[৪] এ ব্যাপারে গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন ধরে আকাশ আমার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এসকল বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং আকাশের পরিবারের কাছে অভিযোগ করেছি। কিন্তু তারা কোন বিচার দেয়নি। সেই কারণে ক্ষিপ্ত হয়ে গত ২০ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে বাড়ি এসে ধর্ষণের চেষ্টা করে। আমি জেলা প্রশাসনের নিকট আমার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত বিচার চাই।

[৫] জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়